নবীবগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরী ও তার কর্মী-সমর্থকদের উপর হামলায় ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরী নির্বাচনী তৎপরতা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের দেওপাড়া বাজার এলাকায় পৌঁছামাত্রই হামলার শিকার হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
সাবের আহমেদ চৌধুরীর অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল ও তার সমর্থকরা এই হামলা চালান।
অন্যদিকে ইমদাদুর রহমান মুকুল জানান, তিনি ঘটনাস্থলে ছিলাম না। আওয়ামী লীগ প্রার্থী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, তারা ঘটনাস্থলে আছেন।