সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ ও মতবিনিময়

প্রকাশিত November 22, 2021
সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ ও মতবিনিময়

সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ করা হলো।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদ সোমবার বিকেলে ফুল দিয়ে তাদেরকে বরণ করে। পরে মতবিনিময় করা হয়।
মহানগরীর বারুতখানায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বরণ ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপিতত্ব করেন, সংগঠনের সভাপতি আল আজাদ। সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন ও কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়।
সভাপতির বক্তব্যে আল আজাদ বলেন, সিলেট জেলা প্রেসক্লাব মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে বলেই অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছে। সর্বমহলে এখন জেলা প্রেসক্লাবের অগ্রাধিকার ও আলাদা গুরুত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা যে সাংবাদিকের মধ্যে জাগ্রত নেই তার এই সংগঠনে থাকার যোগ্যতা নেই।
তিনি বলেন, সিলেট জেলা প্রেসক্লাব কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, সিলেটের সকল উপজেলা প্রেসক্লাবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক গড়ে তোলা, যা তৃণমূলের সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার গল্প অনেক ত্যাগ ও বিপ্লবের। পাকিস্তানপ্রীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই সংগঠনের জন্ম। নতুন সদস্যরাও এখন এই বিপ্লবের অংশীদার। সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে।
সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, যারা নতুন সদস্য হলেন, তাদের পেশাদারিত্ব বা ব্যক্তিগত ন্যায্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেখভাল করবে জেলা প্রেসক্লাব; কিন্তু কোনো অপেশাদারী বা অসৎ কর্মে কোন সহায়তা কেউ পাবেন না।
কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ বলেন, নতুন যুক্ত হওয়া সদস্যরা সিলেট জেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও বেগবান করতে ও সর্বক্ষেত্রে সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন।
নতুন সদস্যদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ ব্যক্ত করেন, মো রেজাউল হক ডালিম, মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), মো ইয়াকুব আলী, রাজীব আহমেদ রাসেল ও সাজলু লস্কর।
নতুন সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয়ের কণ্ঠের বিশেষ প্রতিবেদক মো রেজাউল হক ডালিম, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক মো সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার মো ইয়াকুব আলী, দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জাগ্রত সিলেটের সিনিয়র রিপোর্টার তুহিন আহমদ, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার ইমরান আহমদ (আহমদ ইমরান), দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুমন ইসলাম, দৈনিক উত্তরপূর্বের স্টাফ ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার মো মেহেদী হাসান মিজু, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার মো শাহীন ও দৈনিক আমার সংবাদের সিলেট প্রতিনিধি এ এস রায়হান।
সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি সাজলু লস্কর ও দৈনিক আমার সংবাদের ফটোসাংবাদিক মো শহীদুল ইসলাম সবুজ।-সংবাদ বিজ্ঞপ্তি