সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত November 10, 2021
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানের ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল আবু হায়দার মো আসাদুজ্জামান, পিএইচডি, এইসি। এছাড়াও উপাধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রথমেই বিভিন্ন বিভাগের শ্রেণি শিক্ষকগণ স্মৃতিচারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এইচএসসি ২০২১ শিক্ষার্থীদের মধ্য থেকে দু’জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখে।
পরে অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল প্রত্যাশায় দিকনির্দেশনাও দেন।
সবশেষে শিক্ষার্থীদের ভাল ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি