ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার মহানগরীর জনতার কামরান চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সদস্য মুখলেছুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দলের জেলা শাখার অন্যতম সদস্য অ্যাভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
সমাবেশে বক্তারা বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। বুধবার হঠাৎ করেই সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে, যা রাত থেকেই কার্যকর হয়। বরাবরের মতোই আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখানো হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি