সিলেট চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি

প্রকাশিত November 3, 2021
সিলেট চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল পরিচিতি

নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সম্ভাব্য প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই প্যানেলের সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলে সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের প্রতিনিধি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি এ টি এম শোয়েব। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। প্রার্থীদের পরিচয় করিয়ে দেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি মো নাসিম হোসাইন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, সাবেক সহসভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ও দিলওয়ার হোসেন, সাবেক পরিচালক ফটিক চন্দ্র সাহা, মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি হোরায়রা ইফতার হোসেন ও ব্যবসায়ী নেহার রঞ্জন দাস।
এবারের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা হলেন, অর্ডিনারি শ্রেণি থেকে সাবেক পরিচালক এজাজ আহমেদ চৌধুরী, বর্তমান পরিচালক মো মামুন কিবরিয়া সুমন, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, পরিচালক মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মোহাম্মদ আনোয়ার রশিদ, মো নাফিস জুবায়ের চৌধুরী, মো খুবের হোসেইন, ফায়েক আহমদ শিপু ও দেবাশীষ চক্রবর্তী।
এসোসিয়েট শ্রেণি থেকে জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমেদ, পরিচালক ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, সাবেক পরিচালক মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ, জয়দেব চক্রবর্তী জয়ন্ত ও কাজি মোস্তাফিজুর রহমান।
গ্রুপ শ্রেণি থেকে সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপের এ টি এম শোয়েব, কয়লা আমদানিকারক গ্রুপের আতিক হোসেন ও জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপের হিজকিল গুলজার।
এছাড়া টাউন গ্রুপ থেকে রয়েছেন, গোলাপগঞ্জে আমিনুর রহমান লিপন।