বাংলাদেশ-ভারতের ব্যবসার উন্নয়নে একসঙ্গে কাজ করতে ঐকমত্য

প্রকাশিত November 1, 2021
বাংলাদেশ-ভারতের ব্যবসার উন্নয়নে একসঙ্গে কাজ করতে ঐকমত্য

বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড বিনয় জর্জের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিমণ্ডলীর মতবিনিময় সভায় দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে একত্রে কাজ করে যাওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
শনিবার সন্ধ্যায় মহানগরীর মেন্দিবাগ এলাকায় একটি অভিজাত হোটেলে মতবিনিময়কালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ককে ভবিষ্যতে আরো জোরদার করতে দু’দেশকে কাজ করতে হবে।
তিনি কয়লা আমদানিতে বিরাজমান সমস্যাবলীসহ আমদানি-রপ্তানি খাতের বাঁধাসমূহ দূরীকরণে সহযোগিতার দেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো শোয়েব সিলেটের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে একত্রে কাজ করে যাওয়ার নিশ্চয়তা দন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেটে নিযুক্ত ভারতীয় এসিসট্যান্ট হাই কমিশনার নীরাজ কুমার জেসওয়াল, কমার্শিয়াল এটাচি সঞ্জীব কুমার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ ও সিলেট ক্লাবের সাবেক সভাপতি হাসিন আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি