টাঙ্গাইলের কালিহাতিতে বুলেট-কার্তুজসহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব ৯

প্রকাশিত October 29, 2021
টাঙ্গাইলের কালিহাতিতে বুলেট-কার্তুজসহ বিদেশী অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব ৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার, ৩টি বিদেশী ওয়ান শুটারগান, ২ রাউন্ড রিভলবারের বুলেট ও ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে।
র‌্যাব-৯,সিলেটের আওতাধীন ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার গোয়ালিয়াবাড়ি এলাকায় অভিযান চালায়।
গোয়ালিয়াবাড়ি ইউনিয়নের যোগারচর গ্রামের জুয়েল সরকারের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে যমুনার শাখা নদীর তীরে কয়েকজন অস্ত্রব্যবসায়ী বিভিন্ন প্রকার বিদেশী অস্ত্র নিয়ে বিক্রির জন্যে অবস্থান করছে বলে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এতে অস্ত্রগুলো উদ্ধার করা গেলেও কাউকে গ্রেফতার করা যায়নি।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতগুলো কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি