সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ নীলাদ্রি হৃদে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ হাওরবেষ্টিত একটি জেলা। এই জেলাকে অধিকাংশ মানুষ চিনে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন; কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু পর্যটক এ দুটি পর্যটন কেন্দ্রে প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের ময়লা-আবর্জনা ফেলে যান। এতে পরিবেশ দূষণ হচ্ছে। নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র। এসব বন্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কর।