সুনামগঞ্জে বিশ্ব জলবায়ু ধর্মঘট দিবস পালিত

প্রকাশিত September 24, 2021
সুনামগঞ্জে বিশ্ব জলবায়ু ধর্মঘট দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহ্বানে শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে ঘণ্টাব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট ও ফ্রাইডেস ফর ফিউচার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নত দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়ন ও পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সুনামগঞ্জ জেলা সহ সমন্বয়ক আদনান হুমায়ূন শাহরিয়ারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু, সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী, পরিবেশকর্মী কাশ্মির রেজা, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, গণমাধ্যমকর্মী মাসুম হেলাল ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক মো মোবারক হোসেন।