সিলেট বিভাগে করোনা পরিস্থিতি : মৃ্ত্যু বাদে আবার কমলো সব সূচক

প্রকাশিত August 31, 2021
সিলেট বিভাগে করোনা পরিস্থিতি : মৃ্ত্যু বাদে আবার কমলো সব সূচক

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনায় নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার আবার কমলো। তবে বেড়েছে মৃত্যু। অন্যদিকে সুস্থ হওয়ার সংখ্যাও কমে গেছে। আগেরদিন নমুনা পরীক্ষা, আক্রান্ত ও শনাক্তের হার উর্ধ্বমুখী ছিল। ফলে জনমনে নতুন করে উৎকণ্ঠ ছড়িয়ে পড়ে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ২১০ জন কম। আগেরদিন ২৯০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ৯০০টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৩৯৬। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৬৮৭, সুনামগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১০০ ও হবিগঞ্জে ৮৩। এরমধ্যে সিলেটে ৪৬ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১৮ জন ও হবিগঞ্জে ১২ জন করোনা আক্রান্ত বলে নতুন করে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৮ দশমিক ৮৯। শনিবারে ছিল ২০ দশমিক ৭৭। অর্থাৎ ১১ দশমিক ৮৮ শতাংশ কমে গেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৬ দশমিক ৭০, সুনামগঞ্জে ১৩ দশমিক ৩৩, মৌলভীবাজারে ১৮ দশমিক ০০ ও হবিগঞ্জে ১৪ দশমিক ৪৬ শতাংশ।
এই সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সবাই মারা গেছেন সিলেট জেলায়। আগেরদিন বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছিল।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ১০৩ জন, সুনামগঞ্জ জেলায় ৬ জন, মৌলভীবাজার জেলায় ২৫ জন ও হবিগঞ্জ জেলায় ১৩ জন মিলিয়ে ১৪৭ জন। আগের দিন ২৫৯ জন সুস্থ হয়েছিলেন।