সুনামগঞ্জ সদর হাসপাতালে বসলো অক্সিজেন লিকুইড প্ল্যান্ট

প্রকাশিত August 28, 2021
সুনামগঞ্জ সদর হাসপাতালে বসলো অক্সিজেন লিকুইড প্ল্যান্ট

সুনামগঞ্জ প্রতিনিধি : করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা দিতে সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে অক্সিজেন লিকুইড প্ল্যান্ট বসানো হয়েছে।
শনিবার সকালে এই অক্সিজেন লিকুইড প্ল্যান্ট উদ্বোধন করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
অক্সিজেন লিকুইড প্ল্যান্টটি চালুর ফলে এখন থেকে সিলিন্ডার ছাড়াই একসাথে অনেক করোনা আক্রান্ত রোগী সরাসরি অক্সিজেন সেবা নিতে পারবেন। ফলে প্রাথমিক অক্সিজেন সমস্যাতে অন্য কোথাও যেতে হবেনা। এছাড়া অক্সিজেনের অভাবে মৃত্যুর ঝুঁকি কমে আসবে বলেও আশা করা হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা মো শামস উদ্দিন, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ডা আনিসুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা রফিকুল ইসলাম ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির।