সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জকিগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
উপজেলা প্রেসক্লাবগুলোর সঙ্গে জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পর্ক উন্নয়ন নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
উপজেলা পর্যায়ের এই তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ জেলা পর্যায়ের সাংবাদিকদের সংগঠনে থেকে প্রথমবারের মতো এই সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়ায় সিলেটে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তারা আশা প্রকাশ করেন, এই সম্পর্কের ফলে জেলা-উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা যেমনি পরস্পরের আরো কাছাকাছি আসবেন তেমনি যৌথ প্রচেষ্টায় সিলেটের সাংবাদিকতার নন্দিত ধারা আরো বেগবান হবে।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।-সংবাদ বিজ্ঞপ্তি