সুনামগঞ্জ প্রতিনিধি : ‘বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন সুনামগঞ্জ শাখা জাতীয় শোকদিবস উপলক্ষে জনসচেতনতা সৃ্ষ্টি ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে ।
বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন ও আলফাত স্কয়ারে জনসাধারণকে সচেতন করাসহ তাদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি) অসীম চন্দ্র বনিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাওলাদার মো সম্রাট হোসেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুনামগঞ্জ জেলাবাসীকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এ কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি সুনামগঞ্জ জেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।