নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনা আরো ১৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সবাই মারা গেছেন সিলেট জেলায়। তবে পুরো বিভাগে গড় হিসেবে নমুনা পরীক্ষার তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৫৭ জনের, যা সোমবারে শনাক্তের চেয়ে ২ জন কম। আগেরদিন ৩৫৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ২৭৩। জেলা ভিত্তিক সর্বশেষ সংখ্যা হলো, সিলেটে ৯৬১, সুনামগঞ্জে ১৮২, মৌলভীবাজারে ১১৬ ও হবিগঞ্জে ২১৭। এরমধ্যে সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ৩২ জন ও হবিগঞ্জে ৩৭ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ২৪ দশমিক ১৯। সোমবারে ছিল ২৮ দশমিক ২০। অর্থাৎ ৪ দশমিক ০১ শতাংশ কমেছে। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ২৭ দশমিক ৪৭, সুনামগঞ্জে ১৩ দশমিক ১৯, মৌলভীবাজারে ২৭ দশমিক ৫৯ ও হবিগঞ্জে ১৭ দশমিক ০৫।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। সবাই সিলেট জেলায় মারা গেছেন। আগের দিন বিভাগে ৫ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ৪২০ জন, সুনামগঞ্জ জেলায় ১২৩ জন, মৌলভীবাজার জেলায় ১৩৭ জন ও হবিগঞ্জ জেলায় ৭৮ জন মিলিয়ে ৭৫৮ জন। আগের দিন ৩৯১ জন সুস্থ হয়েছিলেন।