হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে দুটি সংগঠন

প্রকাশিত August 17, 2021
হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে ৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে দুটি সংগঠন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা ও তরফদার ফাউন্ডেশন হবিগঞ্জের ৭টি হাসপাতালের জন্যে একটি করে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে।
এগুলো দেওয়ার ক্ষেত্রে হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকার সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা মো কামরুল হাসান তরফদার অগ্রণী ভূমিকা পালন করেন।
সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগে দেওয়া হয়।
এ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডা মো মুখলিছুর রহমান উজ্জ্বল, তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও মো ফজলুর রহমান, হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকার সাংগঠনিক সম্পাদক মো জাকির হোসেন ও তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদার। সভাপতিত্ব করেন, হবিগঞ্জ এসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি শফিকুল বারী আউয়াল।