সিলেট বিভাগে করোনার প্রায় সব সূচকই বেড়ে গেলো : মৃত্যু ১৭ জনের

প্রকাশিত August 9, 2021
সিলেট বিভাগে করোনার প্রায় সব সূচকই বেড়ে গেলো : মৃত্যু ১৭ জনের

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা, নতুন আক্রান্ত, শনাক্তের হার ও মৃত্যু-সবই আবার বেড়ে গেলো। অন্যদিকে সুস্থ হয়ে উঠাদের সংখ্যা অল্প হলেও কমেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭০২ জনের, যা রবিবারে শনাক্তের চেয়ে ১১১ জন বেশি। আগেরদিন ৫৯১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিলেট বিভাগে ২ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ১ হাজার ২৩৮, সুনামগঞ্জে ৩৩৯, মৌলভীবাজারে ৩০৯ ও হবিগঞ্জে ২৫৩। এরমধ্যে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৮৬ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও হবিগঞ্জে ৮১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩২ দশমিক ৮২। রবিবারে ছিল ৩০ দশমিক ৯৭। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৪ দশমিক ৬৫, সুনামগঞ্জে ২৫ দশমিক ৩৭, মৌলভীবাজারে ৩৪ দশমিক ৩০ ও হবিগঞ্জে ৩২ দশমিক ০২।
এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। এরমধ্যে সিলেট জেলাই মারা গেছেন ১৫ জন। এছাড়া সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন ৭ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৫৪ জন, সুনামগঞ্জ জেলায় ৫১ জন, মৌলভীবাজার জেলায় ১৫৮ জন ও হবিগঞ্জ জেলায় ৭ জন মিলিয়ে ৪৭০ জন। আগের দিন ৪৭৩ জন সুস্থ হয়েছিলেন।