নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মহামারি করোনার নমুনা পরীক্ষা আবার বেড়েছে। তবে কমেছে শনাক্তের হার; কিন্তু মৃত্যু বেড়ে গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৯১ জনের, যা শনিবারে শনাক্তের চেয়ে ২৩৯ বেশি। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৯ শতাংশ কম। আগেরদিন ৩৫২ জনের শরীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল।
সিলেট বিভাগে ১ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা হয়। জেলা ভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৯০১, সুনামগঞ্জে ২৫৬, মৌলভীবাজারে ৫৮৯ ও হবিগঞ্জে ১৬২। এরমধ্যে সিলেটে ২৯০ জন, সুনামগঞ্জে ৭১ জন, মৌলভীবাজারে ১৮৮ জন ও হবিগঞ্জে ৪২ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এই হিসেবে বিভাগে গড় শনাক্তের শতকরা হার ৩০ দশমিক ৯৭। শনিবারে ছিল ৩৩ দশমিক ৩৬। সর্বশেষ জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩২ দশমিক ১৯, সুনামগঞ্জে ২৭ দশমিক ৭৩, মৌলভীবাজারে ২৫ দশমিক ৯৩ ও হবিগঞ্জে ৩১ দশমিক ৯২।
এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এরমধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, মৌলভীবাজার জেলায় ১ জন ও হবিগঞ্জ জেলায় ১ জন মারা গেছেন। আগের দিন ৪ জন মারা গিয়েছিলেন।
অন্যদিকে সুস্থ হয়েছেন, সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জ জেলায় ৫৫ জন, মৌলভীবাজার জেলায় ১৪৯ জন ও হবিগঞ্জ জেলায় ২৭ জন মিলিয়ে ৪৭৩ জন। আগের দিন ৮৬ জন সুস্থ হয়েছিলেন।