সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বালাগঞ্জ উপজেলা কৃষি ও মৎস্য সম্পদে ভরপুর এলাকা। এই এলাকাকে ঢেলে সাজাতে যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত করতে হবে। নির্বাচিত হলে এই জনপদের সমস্যাগুলো সামাধানে প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জ উপজেলাকে আধুনিক ও নান্দনিক রূপে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা সাকির আহমদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর, আজিজুর রহমান লকুজ, সহসাধারণ সম্পাদক আব্দুল মতিন, জুনেদ আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান, ইয়াবর আলী, মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন মিয়া, প্রবাসী পল্লী গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক ফাহিম রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী, আফতাব আলী, মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও সেচ্ছাসেবক লীগ নেতা চঞ্চল পাল।-সংবাদ বিজ্ঞপ্তি