নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় আরো ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা আগের দিনের চেয়ে ২৫ জন বেশি। তবে নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার কমেছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৭৪৫টি নমুনা পরীক্ষা হয়। জেলাভিত্তিক এই সংখ্যা হলো, সিলেটে ৩৭৪, সুনামগঞ্জে ৮৬, মৌলভীবাজারে ১৬৫ ও হবিগঞ্জে ১২০। এরমধ্যে সিলেটে ১১৭ জন, সুনামগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৫৪ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
বিভাগে সর্বশেষ শনাক্তের হার ৩৩ দশমিক ৯৬। জেলাভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩১ দশমিক ২৮, সুনামগঞ্জে ২৪ দশমিক ৪২, মৌলভীবাজারে ৪৫ ও হবিগঞ্জে ৩৬ দশমিক ৯৭।
এই সময়ে মারা গেছে ৮ জন। এরমধ্যে ৪ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জ জেলার, ১ জন মৌলভীবাজার জেলার ও ২ জন হবিগঞ্জ জেলার অধিবাসী। অন্যদিকে সুস্থ হয়েছে সিলেটে ৮৫ জন, মৌলভীবাজারে ১৪ জন ও হবিগঞ্জে ৭ জন। সুনামগঞ্জে কেউ সুস্থতা লাভ করেনি।