নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় আরো ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছে, সিলেটে ১৬৮ জন, সুনামগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ২১ জন ও হবিগঞ্জে ২২ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই শনাক্তকরণ হয়।
এই সময়ে ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ছিল সিলেটে ৪৭৫টি, সুনামগঞ্জে ৪১টি, মৌলভীবাজারে ২১টি ও হবিগঞ্জে ৫৮টি। এই হিসেবে গড় শনাক্তের হার ৩৮ দশমিক ৩২। আর জেলা ভিত্তিক শনাক্তের হার হলো, সিলেটে ৩৫ দশমিক ৩৭, সুনামগঞ্জে ৪১ দশমিক ৪৬, মৌলভীবাজারে ১০০ ও হবিগঞ্জে ৩৭ দশমিক ৯৩।
মারা গেছে ২ জন। দুজনেই সিলেট জেলার অধিবাসী। অন্যদিকে সিলেটে ১২৭ জন, সুনামগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ১৪ জন সুস্থ হয়েছে।