সুনামগঞ্জে হেঁটে হেঁটে মাস্ক বিতরণ করলেন ডিসি বক্তব্য রাখলেন এসপি

প্রকাশিত June 28, 2021
সুনামগঞ্জে হেঁটে হেঁটে মাস্ক বিতরণ করলেন ডিসি বক্তব্য রাখলেন এসপি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে করোনা সংক্রমণ রোধে হেঁটে হেঁটে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। আর মাইক হাতে সচেতনতামূলক বক্তব্য রাখলেন পুলিশ সুপার মিজানুর রহমান। জেলাহ দুই শীর্ষ কর্মকর্তার এই কর্মতৎপরতা শহরবাসীর মনে নাড়া দিয়েছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে শুরু করে কালীবাড়ি পয়েন্ট, দোজা মার্কেট, খামারখালি পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও নতুন কোর্টপয়েন্ট পর্যন্ত এই ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচারকাজ চালান।
এসময় পুলিশ সুপার মিজানর রহমান সরকারি নির্দেশনা জনসাধারণকে আবারও মনে করিয়ে দেন।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন সবাইকে অনুরোধ করেন, কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়। একান্তই যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।