করোনা সংক্রমণরোধে সচেতনতা সৃষ্টিতে সিলেটে তথ্য অফিসের প্রচারণা

প্রকাশিত June 21, 2021
করোনা সংক্রমণরোধে সচেতনতা সৃষ্টিতে সিলেটে তথ্য অফিসের প্রচারণা

করোনা ভাইরাসের সংক্রমণরোধে জনসাধারণকে সচেতন করতে সিলেট জেলা তথ্য অফিস প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
চলমান শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম-পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন এলাকায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রচারকালে সরকারের জারিকৃত বিভিন্ন নির্দেশনা ও করোনা ভাইরাসের সংক্রমণরোধে করণীয় সম্পর্কে বার্তা প্রচার করা হয়।
সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক উজ্জ্বল শীল (রু দা) জানান, জেলা তথ্য অফিসের নির্ধারিত কর্মসূচি মোতাবেক এ প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, কোভিড-১৯ নির্মূল না হওয়া পর্যন্ত এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রচার কার্যক্রমে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে বহুলাংশে সচেতনতা সৃষ্টি হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি