নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল নৌকার বিজয় ছাড়া অন্যকিছু ভাবছেনা। জয়লাভ করলে এই আসনকে নান্দনিক এলাকা হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব জানান, তিনি প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান। তার পরিবারও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে বিভেদ নেই। উন্নয়নের স্বার্থে দলের টানে সবাই এক মোহনায় মিলিত হয়েছেন। নির্বাচিত হলে সুষম বন্টনের ভিত্তিতে প্রতিটি উপজেলায় উন্নয়ন সাধন করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় জেলা ও সিলেট-৩ আসনভুক্ত তিন উপজেলার নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল।