সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সিলেট জেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি

প্রকাশিত May 20, 2021
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সিলেট জেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, কারাবিন্দ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা প্রেসক্লাব অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার বিকেলে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত এক কর্মসূচিতে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে করা সাজানো মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রথম সহ সভাপতি মঈন উদ্দিন।
এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সিলেট সাংবাদিক ইউনিয়নের আহবায়ক লিয়াকত শাহ ফরিদী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর জ্যেষ্ঠ সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিতীয় সহ সভাপতি এস সুটন সিংহ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সদস্য, চ্যানেল টোয়েন্টিফোেরের স্টাফ রিপোর্টার গোলজার আহমদ ও এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় প্রতিনিধি শফিকুল ইসলাম শফি।
বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কেবল হেনস্তার শিকার হননি, সাজানো মামলায় তাকে কারাগারেও পাঠানো হয়েছে। এতে স্পষ্ট হয়ে উঠে, স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা চরম হুমকির মুখে। দুর্নীতিবাজদের বিচার না করে একজন অনুসন্ধানী প্রতিবেদককে চুরির মামলা দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
তারা দাবি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রোজিনা ইসলামের করা সকল প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।
অবস্থান কর্মূসূচিতে আরও উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মহসীন, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, উজ্জ্বল মেহেদী, মামুন হাসান, শাব্বীর আহমদ ফয়েজ, সাদিকুর রহমান সাকী, এ এইচ আরিফ, সৈয়দ রাসেল, সুমনকুমার দাশ, আনিস মাহমুদ, ইউসুফ আলী, সজল ঘোষ, এস এম রফিকুল ইসলাম সুজন, মোস্তাফিজুর রহমান রোমান, রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), শংকর দাস, কাইয়ুম আল রনি, মো ওলিউর রহমান, মো নুরুল হক শিপু, আশরাফ চৌধুরী রাজু, মো শাহীন আহমদ, শেখ মো লুৎফুর রহমান, মো সুলতান আহমদ, ইয়াহ্ইয়া মারুফ, রাশেদুল হোসেন সোয়েব, মো একরাম হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মিঠু দাস জয়, মামুন হোসেন, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আতিকুর রহমান নগরী, মৃণাল কান্তি দাস, মোখলেছুর রহমান, সোহাগ আহমদ, অমিতা সিনহা প্রমুখ।