সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর হাসপাতালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ বিশিষ্টজনদের করোনা ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে রবিবার সকাল ১০টা থেকে জেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সদর হাসপাতালে এসময় আরো যারা টিকা নেন, তারা হলেন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌরমেয়র নাদের বখত ও বিএমএ সভাপতি ডা আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা মো শামস উদ্দিন, পুলিশ সুপার মো মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর হাসপাতালের আরএমও ডা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা মোজাম্মেল হক, সহকারী পরিচালক ডা ইনী ভূষণ তালুকদার, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা সৈকত দাস ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো আবুল হোসেন।