সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, পুরনো ধারার ব্যাংকিং ব্যবস্থা আর থাকবে না। টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই। সবই চলে যাবে কার্ডে, মেশিনসহ নানা পদ্ধতিতে ও অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।
শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ব্যাংকের অনিয়ম প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়। তবে কিছুটা সত্যতাও রয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণও কমছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুৃনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব মো আবুল হাসনাত ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো নূর হোসেন।