সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, তাহিরপুরের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বিত গবেষণা। এর মধ্যদিয়ে নিশ্চিত হবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মাছ প্রকৃতির এক অমূল্য সম্পদ। এ সম্পদ সংরক্ষণ করে কাজে লাগতে হবে।
তিনি আরো বলেছেন, প্রকৃতি সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সমৃদ্ধ করতে সম্পদের বিপুলতা দান করেছে। সেই সম্পদের যথাযথ ব্যবহার করতে না করলে অন্য কোনো কিছু দিয়ে এই এলাকাকে সমৃদ্ধ করা যাবে না। তাই এটা নিশ্চিত করে বলা যায় যে, তাহিরপুরের প্রাকৃতিক সম্পদই সেখানকার মানুষকে সমৃদ্ধি এনে দিতে পারবে।
রবিবার রাতে তাহিরপুর নাগরিক ঐক্য পরিষদ, সিলেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মহানগরীর মিরের ময়দানে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শিহাব উদ্দিন, প্রবীণ শিক্ষক আব্দুল হাই, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার মো. আবু সাঈদ ও পুলিশ পরিদর্শক ইমদাদুল হক তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুহাম্মদ রফীকুদ্দীন তালুকদার, শিক্ষক আকমল হোসেন, মো. রেজাউল আলম তালুকদার, এম. লোকমান হেকিম, মো. ইমদাদুল হক, মো. জুনাব আলী, বেলাল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, রাজন পাল, মার্জিল হোসেন, মো. ইমাম হোসেন, আলীমান আখন্দ ও মো. আঙ্গুর মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাজির হোসেন, আব্দুর রউফ, কামরুল ইসলাম, কাওসার আহমদ, রুবেল মিয়া, নাজমুস সাকিব অভি, শেখ শামীম হোসেন জীবন, এইচ এম হুমায়ুন কবির, মো. ইউসুফ, বুরহান উদ্দিন ফাউজি, সুজন আহমদ, মারুফ আহমদ, রতন তালুকদার, মোয়াজ্জীম হোসেন, মো. সুজন মিয়া, নুরুল ইসলাম, মোরশেদ আলম প্রমুখ।