সিলেটে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত

প্রকাশিত December 25, 2020
সিলেটে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো বড় আয়োজন ছিলনা।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় সিলেট মহানগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে ডিকন নিঝুম সাংমার পরিচালনায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে বড়দিনের কর্মসূচি শুরু হয়। এতে করোনা থেকে মুক্তি ও বিশ্বশান্তি কামনা করা হয়েছে। প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
শুভবড়দিন উপলক্ষে প্রেসবিটারিয়ান চার্চ বর্ণিল করে সাজানো হয়। আগের রাত থেকে করা হয় ঝলমলে আলোকসজ্জা। মহানগর পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়।