মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন অভিযানে উদ্ধার করা ১০ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য বৃহস্পতিবার দুপুরে শহরের কোর্ট রোডে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ধ্বংস করা হয়েছে।
এসব মাদকদ্রব্যের মধ্যে ছিল, ২৮১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০৬ লিটার চোলাই মদ, ১২ কেজি গাঁজা ও ৬৯ কেজি মদ তৈরীর উপকরণ। এগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম মিছবাউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান মো. নাসের রিকাবদারসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাগণ।
অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার জানান, গত বছর জেলায় মাদকদ্রব্যের মামলা ছিলো ৭৯৬টি। এ বছরে বেড়ে হয়েছে ৯৮০টি। এক বছরে ১৮৪টি মামলা বেড়েছে, যা ২৩ দশমিক ১১ শতাংশ।