সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত December 13, 2020
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন অভিনন্দন জানিয়েছেন।
রবিবার এক অভিনন্দন বার্তায় তিনি সংগঠনের নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ সকলকে অভিনন্দন জানান।
পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন, জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুসংহত হবে।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সিলেট চেম্বার : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি পদে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ছামির মাহমুদসহ সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে।
সিলেটের সাংবাদিকদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত নেতৃবৃন্দের কর্মতৎপরতায় সিলেট জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে আরো গতিশীলতা আসবে।
সিলেট অনলাইন প্রেসক্লাব : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক অভিনন্দন বার্তায় বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন থাকবে এবং সিলেটের সাংবাদিকদের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সিলেট জেলা প্রেসক্লাবকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।