সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের আব্দুজ জহুর সেতুর পশ্চিমপারে হাউজিং এস্টেট মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার ৫০ বছর পর তার ভাস্কর্য ভেঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের স্বাধীনতাকেই অস্বীকার করেছে।
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মো আব্দুল আহাদ, পুলিশ সুপার মো মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজদ, অ্যাডভোকেট অবনী মোহন দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাবেক নারী সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সঞ্চালনায় ছিলেন, যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস।