মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
হরষপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, হঠাৎ করেই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে পল্লীবিদ্যুৎ ও ফায়ার সার্ভিসকে অবগত করেন। ফায়ার সার্ভিসকর্মী, এলাকার লোকজন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্পের জন্য রেল স্টেশন আগুন থেকে রক্ষা পায়।
হরষপুর রেল স্টেশন বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে অনেকেই নিঃস্ব হয়ে গেছে।
মাধবপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, থ্রিপল নাইনে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভানোর কাজে অংশ নেন। বিদ্যুৎতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচেছ। ক্ষয়ক্ষতি কোটি টাকার মতো হতে পারে।