ইমজায় করোনা প্রতিরোধ সামগ্রী দিলেন শফিক চৌধুরী

প্রকাশিত November 25, 2020
ইমজায় করোনা প্রতিরোধ সামগ্রী দিলেন শফিক চৌধুরী

সিলেট জলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী করোনাযুদ্ধের সম্মুখযোদ্ধা টেলিভিশন সাংবাদিকদেরকে করোনা প্রতিরোধ সামগ্রী দিয়েছেন।
বুধবার সন্ধায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের হাতে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যনিটাইজার তুলে দেন।
এ উপলক্ষে ইমজা সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, শীতকালে করোনা সংক্রমণ রোধে সচেতনতা সৃস্টির উদ্দেশ্যেই তিনি এই সুরক্ষাসামগ্রী উপহার হিসেবে ইমজার সদস্যদের হাতে তুলে দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধেও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে আগলে রেখেছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, নির্বাহী সদস্য এস আলম আলমগীর, জ্যেষ্ঠ সদস্য এস সুটন সিংহ, শেখ আশরাফুল আলম নাসির, দিগেন সিংহ, প্রত্যুষ তালুকদার, মারুফ আহমদ, মাঈদুল রাসেল, সৈয়দ রাসেল, গোপাল বর্ধন, শ্যামানন্দ দাস, নিরানন্দ পাল, শামীম হোসাইন, অনিল পাল, শাকিল আহমদ সোহাগ, শফি আহমদ ও হাসান শিকদার সেলিম।