নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর সিলেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক, মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় বেসামরিক উপদেষ্টা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে দেওয়ান ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল ও সিলেট মহানগরীর লামাবাজারে দেওয়ান ফরিদ গাজীর বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আশফাক গাজী নাহেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহেদ গাজী, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম, শমসের জামাল, মহানগর আওয়ামী লীগ নেতা রজত কান্তি গুপ্ত, কামরুল ইসরাম বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ছয়েফ খান, এম জেড আলম, মুফতি কমর উদ্দিন কামু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, এটিএন বাংলা ইউকে সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মো শফিকুল ইসলাম শফি. মাসুদ আহমদ, লেখক সৈয়দ মো তাহের, গাজী মো জামিল, যুবলীগ নেতা সুমন ইসলাম খান, আক্তার হোসেন ও মিঠু মোহন দেব।
দোয়া পরিচালনা করেন, মাওলানা আজিজুর রহমান।
দিনটি উপলক্ষে দেওয়ান ফরিদ গাজীর কবরও জিয়ারত করা হয়।