পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

প্রকাশিত November 15, 2020
পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর পাঠানটুলা এলাকায় বাইপাস সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৩ বছরে আগে এই সড়ক সংস্কারের কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে শুরু করা হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে তা বন্ধ করে দেন ঠিকাদার। এখন পরিস্থিতি অনুকূল হওয়া সত্ত্বেও কাজ শুরু করা হচ্ছেনা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, পাঠানটুলা-বিমানবন্দর সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার মদই মিয়া। প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান। প্রধান বক্তা ছিলেন, লেখক লিয়াকত আলী খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদিমনগর ইউপি মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, কয়েছ আহমদ দুলাল, শ্রমিক নেতা আব্দুল লতিফ তাফাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল তাফাদার, বাইপাস সড়ক উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব মো নাছির উদ্দিন, সিরাজ মিয়া (ভাটা), সেলিম আহমদ, বুধু মিয়া ভাণ্ডারী, সোয়াব আলী ও মো তাজ উদ্দিন।
আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা না হলে, এলজিইডির দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর শাস্তিসহ জরিমানার দাবিতে ২৮ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।