নিজস্ব প্রতিবেদক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত সহ সভাপতি সুব্রত পুরকায়স্থকে সিলেটে বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার বিকেলে তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে বিপুলভাবে সংবর্ধিত করেন।
এসময় সুব্রত পুরকায়স্থ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশের রাজনীতি দুর্নীতিমুক্ত হয়েছে।
তাকে সংবর্ধনা জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, বিধান সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাংশু দাস মিঠু।