জেলা হত্যা দিবস : বাংলা ও বাঙালির ইতিহাসের আরেক কালো অধ্যায়

প্রকাশিত November 2, 2020
জেলা হত্যা দিবস : বাংলা ও বাঙালির ইতিহাসের আরেক কালো অধ্যায়

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার জেলা হত্যা দিবস। ১৯৭৫ সালের তেসরা নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ কামরুজ্জামানকে হত্যা করে বাংলা ও বাঙালির ইতিহাসে আরেকটি কালো অধ্যায় সংযোজন করা হয়।
এই চার জাতীয় নেতাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। তাই পনেরোই আগস্টের ঘাতকচক্রের ভয় ছিল, বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতেও তারা নেতৃত্ব দেবেন। এই আশংকা থেকেই তাদেরকে হত্যা করা হয়।
করোনা পরিস্থিতিতে জেল হত্যা দিবস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রক্তদান ও বাদ জোহর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদের নিচতলায় দোয়া মাহফিল।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে সকলের উপস্থিতি কামনা করেছেন।