সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত October 25, 2020
সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শন্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাতে যোগ দেন।
মানববন্ধনে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, হাওর অধ্যুষিত প্রান্তিক এই জেলাবাসীকে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন; কিন্তু সব প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সদরকে বঞ্চিত করে দুই কিলোমিটারের মধ্যে এতগুলো প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ রহস্যজনক। এসব প্রতিষ্ঠান করতে কাদের জামি অধিগ্রহণ করা হচ্ছে সেটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।