পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আবদুল মোমেন হযরত শাহজালাল (র) দরগা কবরস্থানে আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি কবর জিয়ারত ও প্রয়াত এই সাংবাদিকের রূহের মাগফিরাত কামনা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো শামীম আহমদ, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, জেলা প্রেসক্লাবের সদস্য ছামির মাহমুদ, শফিকুর রহমান চৌধুরী, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দীন, আশরাফ চৌধুরী রাজু, সুলতান সুমন, আবদুল আহাদ, মখলিছুর রহমান মখলিছ প্রমুখ।