বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফী আর নেই

প্রকাশিত September 18, 2020
বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফী আর নেই

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী আর নেই। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের এই শীর্ষ আলেম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অসুস্থ হয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ছিলেন; কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বিকাল সাড়ে ৪টায় ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।