র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগরীর বালুচর এলাকা থেকে একটি এ্যাম্বুলেন্স ও ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেছে।
শুক্রবার রাত পৌণে ৯টার দিকে র্যাব-৯ কমান্ডিং অফিসার লে কর্নেল আবু মুছা মো শরীফুল ইসলাম পিএসসি, এএসসির নেতৃত্বে ও সিনিয়র এএসপি নাহিদ হাসানের সমন্বয়ে গঠিত সদর কোম্পানির একটি দলের অভিযানে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন বালুচর পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে এ্যাম্বুলেন্সসহ এই বিপুল পরিমণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতগুলো শাহপরাণ থানায় হস্তান্তর করেছে।