তথ্যমন্ত্রী ও বিএফইউজে নেতৃবৃন্দের সাথে জেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত August 21, 2020
তথ্যমন্ত্রী ও বিএফইউজে নেতৃবৃন্দের সাথে জেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী ও বিএফইউজে নেতৃবৃন্দকে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, উপদেষ্টা দৈনিক শুভপ্রতিদিনের সম্পাদক সারওয়ার হোসেন, ক্লাবের বর্তমান জ্যেষ্ঠ সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, বর্তমান সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, কার্যনির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম, নূরুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম রোকন, মামুন হাসান, শংকর দাস, মোস্তাফিজ রুমান, রায়হান আহমদ, রণজিত কুমার সিংহ, এম আর টুনু তালুকদার, আশরাফ চৌধুরী রাজু, সুলতান সুমন, মো আবদুল আহাদ, রফিকুল ইসলাম কামাল, রাহুল তালুকদার পাপ্পু, একরাম হোসেন, শাহজাহান সেলিম বুলবুল, মনিরুজ্জামান রনি, মিঠু দাস জয়, মোখলেছুর রহমান প্রমুখ।