সিলেট আসছেন পররাষ্ট্র মন্ত্রী : উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর ম্যুরাল

প্রকাশিত August 17, 2020
সিলেট আসছেন পররাষ্ট্র মন্ত্রী : উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে সিলেট আসছেন।
করোনাকালে ৫ মাসের মধ্যে এটাই হবে তার প্রথম নিজের নির্বাচনী এলাকা সফর। মঙ্গলবার সন্ধ্যা ৭টার তার সিলেট পৌঁছার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী সিলেট সফরের দ্বিতীয় দিন বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।