নবীগঞ্জে করোনাকালে স্বাস্থ্যবিধি অমান্য : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

প্রকাশিত August 13, 2020
নবীগঞ্জে করোনাকালে স্বাস্থ্যবিধি অমান্য : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

নবীগঞ্জ প্রতিনিধি : করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করার কারণে ও মাস্ক পরিধান না করায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার সুমাইয়া মমিন জানান, অভিযানকালে ২ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা ছাড়াও মানুষকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।