জয়ন্ত কুমার দাস : সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় আরো ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে শুক্রবার এই ফলাফল আসে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জ জেলায় ৩০ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন ও হবিগঞ্জ জেলায় ৯ জন।
এনিয়ে সিলেট জেলায় মোট ৪৫৭৫ জন, সুনামগঞ্জ জেলায় মোট ১৫৯৮ জন, মৌলভীবাজার জেলায় মোট ১০৭৭ ফন ও হবিগঞ্জ জেলায় ১২৪৯ জন আক্রান্ত হলেন।
করোনায় গত ৫ মাসে সিলেট বিভাগে মারা গেছেন ১৫১ জন আর সুস্থ হয়েছেন ৩৮১৫ জন।