দিনাজপুরে নতুন ৫৭ জনসহ করোনায় আক্রান্ত ২০৩৭ জন : মৃত্যু ৪২ জনের

প্রকাশিত August 8, 2020
দিনাজপুরে নতুন ৫৭ জনসহ করোনায় আক্রান্ত ২০৩৭ জন : মৃত্যু ৪২ জনের

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে আশংকাজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে। বাড়ছে মৃত্যু; কিন্তু এরপরও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ নেই।
শুক্রবার নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় ৫ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩৭। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪০০ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ জনের। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ৩১।
দিনাজপুরে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ; কিন্তু সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার লক্ষণ নেই। মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব মেনে চলা মানুষের সংখ্যা শতকরা ৫ ভাগের বেশি নয়। তাও শহর এলাকায়। পাড়া-মহল্লা ও বস্তি এলাকায় অধিকাংশ মানুষেই মানছে না স্বাস্থ্যবিধি। গ্রামাঞ্চলে অবস্থা আরও করুছ। স্বাস্থ্যবিধির বালাই একদম নেই বলা যায়।
শহরে ঘর থেকে বাইরে বের হলে কেউ কেউ মাস্ক সংগে রাখলেও পরিধান করে না। পকেটে রাখে। কেউ আবার কানে বা মাথায় আটকে বা থুতনির নিচে নামিয়ে রাখে।