দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : সদরে ৩৯ জনসহ নতুন আক্রান্ত ৪২

প্রকাশিত August 5, 2020
দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : সদরে ৩৯ জনসহ নতুন আক্রান্ত ৪২

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত ব্যক্তির নাম মো রফিকুল ইসলাম (৫৬)। তার বাড়ি দিনাজপুর ৬ নম্বর উপশহরে। ২৮ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তিনি মারা যান।
এ পর্যন্ত দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৮৬। সুস্থ হয়েছেন ১২৫৪ জন; কিন্তু জেলা সদরে আক্রান্তের সংখ্যা বাড়ছে আশংকাজনক হারে। এনিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। মঙ্গলবার জেলায় আক্রান্ত ৪২ জনের মধ্যে সদরেরই ৩৯ জন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, আক্রান্ত অন্য ৩ জনের মধ্যে রয়েছেন, বিরল উপজেলায় ২ জন ও বীরগঞ্জ উপজেলায় ১ জন।