উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অথচ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন আগ্রহ নেই। এমনকি হাট-বাজারেও অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার না করে এবং শারীরিক দূরত্ব বজায় না রেখে দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
মঙ্গলবার আসা নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, পৌরসভার গয়াহরি এলাকার করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া জগদীশ চন্দ্র দাশের পরিবারের ৪ পুরুষ, উপজেলা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার, পুলিশের এক এসআই ১জন ও উপজেলা হাসপাতালের কুকার।
এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৭৩ জন। এপর্যন্ত নবীগঞ্জ থেকে নমুনা প্রেরণ করা হয়েছে ১০৩৯ জনের। এরমধ্যে ৭৪২ জনের রিপোর্ট এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।