বৃক্ষ বেঁচে থাকার জন্য জরুরি : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

প্রকাশিত July 21, 2020
বৃক্ষ বেঁচে থাকার জন্য জরুরি : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বৃক্ষ বেঁচে থাকার জন্য খুবই জরুরি। বৃক্ষরোপণে বাংলাদেশ আরও সুন্দর ও উন্নত হবে। দেশের ২৫ ভাগ জমিতে বৃক্ষ থাকা অপরিহার্য। বাংলাদেশের আরও আড়াই শতাংশ জমিতে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আরো বলেছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যেগ নিয়েছেন তা সত্যি সময়োপযোগী। বৃক্ষরোপণের ফলে আয়ের সংস্থান বাড়ার পাশাপাশি পরিবেশ আরও উন্নত হবে এবং মানুষ উপকার ভোগ করবে।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে এককোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডে মহানগর আওয়ামী লীগের চারাগাছ বিতরণ অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মঙ্গলবার দুপুরে হাফিজ কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা চারাগাছ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।