সিলেটে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত June 24, 2020
সিলেটে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ২৩ জুন ছিল মহান স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘করোনা’ পরিস্থিতিতে সারাদেশে দিনটি সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে।